১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাকার লোভ লোক দেখিয়ে যে ঠিকাদার শ্রমিকদের মিজোরামে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত মমতার

পুবের কলম প্রতিবেদক: মিজোরামে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, টাকার লোভ দেখিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল মিজোরামে। সেখানেই ভয়াবহ দুর্ঘটনার এখনো পর্যন্ত এই রাজ্যের ২৪ জনের মৃত্যু হয়েছে। শুধু রতুয়ার রয়েছে ১৬ জন। ইংরেজবাজারের ৬-৭ জন রয়েছে। আরেক জায়গার রয়েছে একজন।

মুখ্যমন্ত্রী বলেন আমরা ইতিমধ্যেই ডেড বডি আনার ব্যবস্থা করেছি। ডেড বডি এলে আলগা পৌঁছবে। আমরা পরিবার গুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। পরিবারগুলোকে নিশ্চয়ই সাহায্য করবো আমরা। একইসঙ্গে তিনি রেলের কাছে দাবি জানিয়েছেন, যদি রেলের কাজ করতে গিয়ে কেউ মারা যায় তাহলে একটা করে চাকরি রেলকে দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তবে যে ঠিকাদার এদের নিয়ে গিয়েছিল তাদের আমরা জেরা করব।

পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনি বাইরে যাচ্ছেন কেন! আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে! আজকে আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে। তিনি বলেন হয়তো যারা বাইরে নিয়ে যাচ্ছে তারা আপনাদের বেশি টাকা দিচ্ছে। কিন্তু আপনাদের জীবনের নিরাপত্তা নেই। একটা ছোট্ট ঘরে কুড়িজন ৩০ জনকে থাকতে হয়। পরিবার ছেড়ে থাকেন কেন? আমি পরিযায়ী শ্রমিকদের বলবো ফিরে আসুন। আমরা পরিযায়ী শ্রমিকদের সকলের নাম রেজিস্টার করব। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিটি গড়া হয়েছে। সামিরুল ইসলাম তার চেয়ারম্যান। আমি বলছি পরিযায়ী শ্রমিকরা যদি এখানে কাজ করতে চান তাদের কাজ দেওয়া হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টাকার লোভ লোক দেখিয়ে যে ঠিকাদার শ্রমিকদের মিজোরামে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত মমতার

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার