০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে তুলে সুপ্রিম কোর্টে সরাসরি হাজিরা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবার কমিশনের বিরুদ্ধে তাঁর করা মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে নিজে উপস্থিত থাকলে, দেশে এই প্রথম কোনও পদাসীন মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে সরাসরি হাজির থাকবেন—যা এককথায় নজিরবিহীন।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ইতিমধ্যেই মমতার নিরাপত্তা সংক্রান্ত অনুমতির আবেদন করা হয়েছে। আবেদনকারী হিসেবে তাঁর আদালতে উপস্থিত থাকার অধিকার রয়েছে। এখন কতজন নিরাপত্তারক্ষী সঙ্গে যাবেন, তা নিয়ে চলছে প্রক্রিয়া।

আরও পড়ুন: বিহার নির্বাচন বাতিল মামলা শুনলই না শীর্ষ আদালত, প্রশান্ত কিশোরের দলকে কড়া ভর্ৎসনা আদালতের

এদিকে, এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে চাপ বাড়াতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন মমতা। সেখানে তিনি মৃত ভোটারদের পরিবারের সদস্যদের উপস্থিত রাখবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকায় লক্ষ লক্ষ মৃতের নাম রয়ে গিয়েছে, বহু যোগ্য নতুন ভোটার বাদ পড়েছেন। এই ত্রুটিপূর্ণ তালিকায় নির্বাচন হলে গণতন্ত্র বিপন্ন হবে বলেই তাঁর দাবি। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, নিয়ম মেনেই সংশোধন প্রক্রিয়া চলছে এবং ১৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে।

আরও পড়ুন: ‘সুবিচারের জন্য কাঁদছি’—ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মমতার

আরও পড়ুন: ডেরেকের মামলার সঙ্গেই শুনানি মমতার, সুপ্রিম কোর্টে সামনের সারিতে মুখ্যমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার