১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মমতার স্পর্শঃ আলিপুরদুয়ারে তড়িঘড়ি সভা শেষ করে অসুস্থ কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

ছবি সৌজন্য, মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ

পুবের কলম ওয়েবডেস্কঃ তীব্র গরমে আলিপুরদুয়ারে কর্মীসভায়  অসুস্থ হয়ে পড়া কিশোরী পেল মমতার স্পর্শ। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। হাতের কাছে জলের বন্দোবস্ত না থাকায় নিজের জলের বোতলটাই দিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন মুখে চোখে জলের ঝাপটা দিতে। এরপর তড়িঘড়ি সভা শেষ করেন তিনি। মাথায় হাত বুলিয়ে দিয়ে ব্যবস্থা করেন চিকিৎসার।

তড়িঘড়ি সভা শেষ করেন মুখ্যমন্ত্রী। বলেন একজন অসুস্থ হয়ে পড়েছে। সভা শেষ করতে হবে। এরপর মমতার নির্দেশে ওই কিশোরীকে নিয়ে আসা হয় মঞ্চে। মাথায় হাত বুলিয়ে তাকে আদর করেন মুখ্যমন্ত্রী। গায়ে জড়িয়ে দেন চাদর।  মুখ্যমন্ত্রীর এই মানবিক চেহারায় আপ্লুত আলিপুরদুয়ারের বাসিন্দারা।

আগামী ২৬ জুন জিটিএর নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ থেকে ফিরে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ব্লক সভাপতিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার স্পর্শঃ আলিপুরদুয়ারে তড়িঘড়ি সভা শেষ করে অসুস্থ কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৭ জুন ২০২২, মঙ্গলবার