১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলাহাটের পোড়াহাটে ফের আগুন আতঙ্ক, চাঞ্চল্য

আইভি আদক, হাওড়া: ফের আগুন দেখা গেল হাওড়ার মঙ্গলাহাটের পোড়াহাটে। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ সেখানে ধ্বংসস্তূপের মধ্যে সামান্য আগুন জ্বলতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেশ কয়েক দফায় ঘটনাস্থলের ছোট ছোট পকেটে আগুন লাগে এবং ওই আগুন ‘পকেট ফায়ার’ বলেই দমকল সূত্রের অনুমান। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৮টি ইঞ্জিন ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর গত শনিবার দুপুরে ফের সেখানে পকেট ফায়ারের ফলে আগুন জ্বলে উঠেছিল। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ফের সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ পোড়াহাটের একটি অংশে আগুন জ্বলে ওঠে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এগুলি পকেট ফায়ার বলেই দমকল সূত্রের অনুমান।
এদিকে পোড়া হাট বাদে মঙ্গলাহাটের বাকি অংশে এদিন সকাল থেকেই আগের মতো স্বাভাবিক নিয়মে হাট বসে। বেচাকেনা হয়। ব্যবসায়ীরাও পসরা সাজিয়ে বসেন। তবে পোড়াহাটের সামনের রাস্তায় এদিন কোনও ব্যবসায়ীকেই বসতে দেওয়া হয়নি। মঙ্গলাহাটের বাকি অংশে বেচাকেনা চলেছে। আজ সেখানে হয়েছে পাইকারি হাট।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলাহাটের পোড়াহাটে ফের আগুন আতঙ্ক, চাঞ্চল্য

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার