০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরবের ২ পবিত্র মসজিদে বিয়ের অনুমতি

মক্কা, ২৮ জানুয়ারি: ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সউদি আরব সরকার। পবিত্র মক্কা ও মদিনায় বিয়ে পড়ানোর এই উদ্যোগ নিয়েছে সউদি হজ ও উমরাহমন্ত্রক। মাসুদ আল জাবরি নামে সউদির এক বিবাহ বিষয়ক কর্মকর্তা জানান, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ইসলামে সম্মতি আছে। মদিনার স্থানীয়দের মধ্যে অনেকেই মসজিদে বিয়ের কার্য সম্পাদন করেন। তিনি বলেন, ‘মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না।’ মাসুদ আল জাবরি আরও জানান, অনেকে মনে করেন মসজিদে বিয়ে পড়ানো হলে সেটা বরকত এবং সৌভাগ্য বয়ে আনে। তবে মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের বিশেষ বিশেষ কিছু নিয়ম মানতে হবে। জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করা এবং কফি, মিষ্টি বা অন্য কোনও খাবার বেশি পরিমাণে আনা যাবে না। প্রতিবছর সউদির বাসিন্দা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ উমরাহ পালনে মক্কায় যান। উমরাহ পালন ছাড়াও কাবা শরিফ, মসজিদে নববীসহ ইসলামিক ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করে থাকেন তাঁরা। এসময় চাইলে ইসলামি নিয়ম মেনে যে কেউই বিয়ে করতে পারবেন দুই পবিত্র মসজিদে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরবের ২ পবিত্র মসজিদে বিয়ের অনুমতি

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার