০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অযোধ্যায় রামমন্দিরে ভক্তদের জনসমাগম ‘ফেক নিউজ’!

পুবের কলম, ওয়েবডেস্ক: ২২ শে জানুয়ারি ছিল সেই বিশেষ দিন যেদিন অযোধ্যায় ঠিক লোকসভা ভোটের আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। উদ্বোধনী ভাষণে, প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে একটি নয়া কালের সূচনা হল। বিরোধীদের কটাক্ষ করে মোদিকে বলতে শোনা যায়, অনেকেই এই রামমন্দির উদ্বোধনের বিরোধিতা করেছেন, কিন্তু পারেনি। উদ্বোধনের ঠিক একদিন পরে রামলালার দর্শনের জন্য প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়। স্থানীয় মানুষ হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করে। কিন্তু মানুষ ধাক্কাধাক্কিতে আহত হয়, ভিড় সামলাতে হিমশিম খায় যোগী রাজ্যে পুলিশ। এর পর উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাম মন্দিরে বিশৃঙ্খলা এড়াতেই বৈঠক করে অযোধ্যায় বাস-গাড়ি আসার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে।অনলাইনে যা বুকিং হয়েছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। বাসে করে যারা আসছিলেন, তাদেরও টিকিট বাতিল করে দেওয়া হয়। টিকিটের মূল্যও ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে ভিড়কে নিয়ে এত কাণ্ড সেটি নাকি ভুল তথ্য! ফ্যাক্ট চেকিং করে বিভিন্ন সংবাদমাধ্যম। ইউটিউবে সার্চ করে দেখা হয়। দেখা যায়, আদতে এই ভিড়ের ছবি অযোধ্যার রামমন্দিরের সামনের রাস্তার নয়।

২০২৩ সালের পুরীর রথযাত্রার সময়ে। এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, অযোধ্যার রামমন্দিরে প্রথম দিনে রামলালার দর্শনের জন্য ৭.৫ কিলোমিটার রাস্তায় জনসমুদ্র। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি। লক্ষ লক্ষ শেয়ারও হয়।  কিন্তু পরে জানা যায়, সেই ছবি আদতে অযোধ্যায়র রামমন্দিরের নয়। সেই ছবি তো ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের। সেটি পুরীর রথযাত্রার ছবি, যেটিকে অযোধ্যার ছবি বলে দেখানো হয়েছে। ইউটিউবে সেই ভিডিয়ো ২০২৩ সালের ২১ জুন পাবলিশও করা হয়। বিষয়টি যাচাই করে নিজের এক্স হ্যান্ডেলে  দু’দিনের ছবি পাশাপাশি পোস্ট করেছেন ‘টাইমস নাও’ এর সঞ্চালক রাহুল শিবশঙ্কর।  দুটি ফটো পাশাপাশি দিয়েই ফেসবুকেও শেয়ার করেছেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অযোধ্যায় রামমন্দিরে ভক্তদের জনসমাগম ‘ফেক নিউজ’!

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৪, শুক্রবার