১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তামিলনাডুতে, মৃত কমপক্ষে ৪ আহত আরও ৭

পুবের কলম ওয়েব ডেস্কঃ বছর শেষে মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাডুর  মোহানুরে। গ্যাস সিলিন্ডার ও আতসবাজির সংমিশ্রণে স্থানীয় এক বাসভবনে বিস্ফোরণের  ঘটনা ঘটেছে । এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছে। তারা আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেই খবর। বিস্ফোরণের প্রভাবে  আশেপাশের ১৬টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে।

উল্লেখ্য, শনিবার ভোর তিনটের সময় থিলাইক কুমার নামে একটি ব্যক্তির বাসভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তিনি পেশায় একজন আতসবাজি ব্যবসায়ী। ইংরেজি বর্ষবরণকে সামনে রেখে সে তার বাড়িতে  আতসবাজি মজুদ করে রেখে ছিল। থিলাইক ও তাঁর পরিবার যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখনই বিস্ফোরণ হয়।

পুলিশ সূত্রে খবর, প্রথমে একটি আতসবাজিতে আগুন লেগে যায়, এবং সঙ্গে সঙ্গে সেই আগুন সর্বত্রে ছড়িয়ে পড়ে। তারপর গ্যাস সিলিন্ডারের সঙ্গে সংমিশ্রণে সেটি ভয়াবহ আকার ধারণ করে। জোরালো আওয়াজে ঘুম ভাঙলেও, কিছু বুঝে ওঠার আগেই তাঁদের গায়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় থিলাইক ও তার  পরিবারের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়  ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। লাগাতার কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ আধিকারিক শিভকুমার জানিয়েছেন, কি ভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে  রাজস্ব, ব্লক উন্নয়ন এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।

তিনি আরও জানিয়েছে, বিস্ফোরণে থিলাইকের স্ত্রী প্রিয়া ও মা সেলভিও মারা গেছেন। এছাড়াও তাঁদের বাড়ি সংলগ্ন প্রতিবেশী আর এক মহিলাও বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তামিলনাডুতে, মৃত কমপক্ষে ৪ আহত আরও ৭

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার