১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু (ইন্না লিল্লাহি…..)

পুবের কলম,ওয়েবডেস্ক: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (ইন্না লিল্লাহি…..) বিশ্ব-বিখ্যাত ইসলামিক স্কলার মওলানা তারিক জামিলের পুত্র অসীম  জামিলের।রবিবার পাকিস্তানের পঞ্জাবের তালাম্বা শহরে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মওলানা তারিক জামিল নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে মওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছেন। এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ থেকে শুরু করে ইমরান খানের দল অসীমের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহেল চৌধুরী জানান, বুকে গুলি লেগে মাওলানা অসীম জামিলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁচেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, বিগত কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন অসীম। এদিন বাড়িতে একা ছিলেন। হঠাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে যান তিনি। বাইরে উপস্থিত সিকিউরিটি গার্ডের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে নিজেকে গুলি করেন অসীম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু (ইন্না লিল্লাহি…..)

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার