১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেট্রোর বিশেষ নিরাপত্তা

পুবের কলম প্রতিবেদক: ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করল মেট্রো রেলওয়ে। মেট্রোর যাত্রীদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে এই ব্যবস্থা। মেট্রোর আভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখতে ও নাশকতা রুখতে বিভিন্ন মেট্রো স্টেশনে বহাল থাকছে আরপিএফ, ক্রাইম ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ, স্পেশ্যাল ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ। মজুদ থাকছে ডগ স্কোয়াডও।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘প্লাটফর্মগুলিতে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারির জন্য ইতিমধ্যেই সাধারণ পোশাকে স্পেশ্যাল ইনটেলিজেন্স ব্র্যাঞ্চ ও ক্রাইম ব্র্যাঞ্চকে নিযুক্ত করা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই কুইক রেসপন্স টিম ইতিমধ্যেই একটি স্টেশন থেকে অন্য স্টেশনে নজরদারি শুরু করেছে।

স্টেশনগুলিতে সিসিটিভির নজরদারি আরও জোরদার করা হয়েছে। মহিলা আরপিএফও নিয়োগ করা হয়েছে, যারা নিয়মিত যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করতে শুরু করেছেন।

এ বিষয়ে প্লাটফর্ম, চলন্ত ট্রেন কামরা ও মেট্রো রেলের পরিধির মধ্যে নিয়মিত পর্যবেক্ষণ শুরু হয়েছে। নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নিতে ইতিমধ্যেই পার্কিং জোন, রেল ইয়ার্ডগুলিতে স্নিফার ডগ দিয়ে তার একটি মহড়াও নেওয়া হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেট্রোর বিশেষ নিরাপত্তা

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার