১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই: বাইডেন

পুবের কলম ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন; এবারের মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই। তিনি ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।

ফ্লোরিডায় গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে আয়োজিত সমাবেশে এই সতর্কতা দেন প্রেসিডেন্ট বাইডেন। গ্যালাপের সমীক্ষায় দেখা গেছে; মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে আছেন। মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহও বাকি নেই।

আরও পড়ুন: রাজ্যসভা ভোট ১৬ মার্চ

আরও পড়ুন: দ্বন্দ্ব ভুলে একজোট উদ্ধব-রাজ, আসন্ন মুম্বই পুর নির্বাচনে লড়াইয়ের ডাক

এরই মধ্যে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ডেমোক্র্যাট প্রার্থীদের জেতাতে প্রেসিডেন্ট বাইডেনের পাশাপাশি মাঠে নেমেছেন বারাক ওবামাও। প্রেসিডেন্ট বাইডেন সমাবেশে বলেন; ‘এবারের ব্যালটে থাকবে গনতন্ত্র

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

এ দিকে বিশ্লেষক ও পরামর্শক ফার্ম গ্যালাপের সমীক্ষায় দেখা গেছে; প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে ৪০ শতাংশ মানুষ অনুমোদন দিয়েছেন। তবে দেশ পরিচালনার ক্ষেত্রে মাত্র ১৭ শতাংশ তার প্রতি সন্তুষ্ট।

মধ্যবর্তী নির্বাচনে সাম্প্রতিক প্রেসিডেন্টদের মধ্যে কেবল প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের চেয়ে বেশি জনপ্রিয় বাইডেন। বাকি সব প্রেসিডেন্টের চেয়ে বাইডেনের জনপ্রিয়তা কম। সমীক্ষায় রিপাবলিকান প্রার্থীরা ডেমোক্র্যাটদের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরেই আমেরিকার অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বাইডেন জানালেন; প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে মার্কিন শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। বাইডেন বলেন; ‘কোনও ভুল করা যাবে না। আমাদের সবার জন্য গণতন্ত্র ব্যালটে।’

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে প্রচারণা চালাচ্ছেন বাইডেন।

এ দিকে বেশিরভাগ জরিপের পূর্বাভাসে বলা হয়েছে; রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ নেবে তা প্রায় নিশ্চিত; পাশাপাশি সিনেটেও খুব কাছাকাছি যাবে।

ডেমোক্র্যাাটরা বর্তমানে কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হাউস নিয়ন্ত্রণ করছে। কিন্তু সিনেটে সমান সদস্য রয়েছে।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’-এর তথ্য বলছে; গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্র রক্ষার লড়াই: বাইডেন

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার