০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

পুবের কলম, ওয়েবডেস্ক:  পুলিশ আধিকারিকের উপর গুলি চালানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের নিশানার শিকার এক পরিযায়ী শ্রমিক। সোমবার পুলওয়ামায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। হামলার পর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়। বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। পথচারী থেকে শুরু করে রাস্তায় গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্রীনগরের প্রধান সড়কগুলির মোড় ও চেক পয়েন্টগুলিতে মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। পুলিশি টহলদারি চলছে। এলাকা ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম মুকেশ। উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে (প্রাক্তন ট্যুইটার) জানিয়েছে, তুমচি নওপোরা এলাকায় জঙ্গিরা মুকেশ নামের পরিযায়ী শ্রমিকের উপর গুলি চালায়। জখম হয় সে। পরে তার মৃত্যু হয়।

ডিজিপি (জম্মু-কাশ্মীর) দিলবাগ সিং জানিয়েছেন, আমি নিশ্চিত যে পুলিশ আধিকারিক মসরুর আহমেদ ওয়ানি ও পরিযায়ী শ্রমিকের ওপরে এই হামলার ঘটনার নেপথ্যে যারা আছে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। দোষীরা শাস্তি পাবে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে পুলওয়ামায় দ্বিতীয় হামলা চালালো জঙ্গিরা। রবিবার ঈদগাহ এলাকায় ক্রিকেট খেলার সময় পুলিশ আধিকারিক মসরুর আহমেদ ওয়ানি গুলিবিদ্ধ হন। তার উপর তিনবার গুলি চালায় জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিশ জানায়, রবিবার কাজের অবসরে স্থানীয় কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন মসরুর আহমেদ। তখনই তাকে লক্ষ্য করে দূর থেকে গুলি চালায় জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরে চিকিৎসা চলছে তাঁর।
গত ২৬ অক্টোবর, মাচাল সেক্টরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৫ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী নিহত হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার