১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মারাঠা সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত মহারাষ্ট্র, পোড়ানো হল মন্ত্রী হাসান মুশরিফের কনভয়

পুবের কলম,ওয়েবডেস্ক: মারাঠা সংরক্ষণ ইস্যুতে বুধবারও উত্তপ্ত মহারাষ্ট্র। এদিন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা হাসান মুশরিফের কনভয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

গতকাল মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের সঙ্গে টেলিফোনে কথা বলার পর আন্দোলনের মুখ মনোজ জারাঙ্গে পাটিল অনশন প্রত্যাহার করলেও রাজ্যজুড়ে বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। যদিও ওই বৈঠকে  ডাক পাননি উদ্ধব ঠাকরে বলেই সূত্রের খবর।

সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণ মুম্বইয়ে বিধায়ক হস্টেলের সামনে তাঁর এসইউভি দাঁড় করানো ছিল। সাত সকালে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি লাঠিসোটা নিয়ে এসে মন্ত্রীর গাড়িতে হামলা চালায়। ভাঙচুর শুরু করে। অভিযোগ, উন্মত্ত বিক্ষোভকারীরা ‘এক মরাঠা, লাখ মরাঠা’ স্লোগান দিতে দিতে গাড়িতে ভাঙচুর চালাচ্ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তিন জন হামলাকারীকে হেফাজতে নিয়েছে তারা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জিজ্ঞাসা পর্বে পুলিশ জানতে পেরেছে ছত্রপতি শম্ভজিনগরের বাসিন্দা আন্দোলনকারীরা। ইতিমধ্যেই মন্ত্রীর ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না মন্ত্রী হাসান মুশরিফ। এই ঘটনার পরই মন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর বীড় জেলার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা। এমনকী বিধায়কের বাংলোতে আগুনও ধরিয়ে দেওয়া হয় তারা। অভিযোগ,  মহারাষ্ট্রের সংরক্ষণ আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিধায়ক। তাঁকে ‘শিক্ষা’ দিতেই হামলা চালানো হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মারাঠা সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত মহারাষ্ট্র, পোড়ানো হল মন্ত্রী হাসান মুশরিফের কনভয়

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার