আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হবে। জর্ডনে ভেঙে পড়ে একটি চারতলা বাড়ি। সেখানেই অন্যদের সঙ্গে ধ্বংসস্তুপে চাপা পড়ে একটি চারমাসে শিশুকন্যা। তাকে জীবন্ত ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছেলন উদ্ধারকারী দলের সদস্যরা। কিন্তু ওপরওলা রাখলে কে তাকে মারে।
জর্ডনের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ২০ ঘন্টা পরেও সে জীবিত। আরবি ভাষায় একটি টুইটও করা হয় ওই ভিডিয়োর সঙ্গে।https://twitter.com/JoCivilDefense/status/1570139220299157511?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570139220299157511%7Ctwgr%5Eb390366cd2357e10b56501b446b9247c93539e6e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-globally%2Ftrapped-in-rubble-after-building-collapse-baby-girl-rescued-in-jordan-8167828%2F
আরও পড়ুন:
যাতে বলা হচ্ছে "যখনই অত বিশাল ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকার্য চালাতে চালাতে ২০ ঘণ্টা ধরে চাপা পড়ে থাকা ওই ফুলের মতো শিশুটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করলাম, তখনই এক লহমায় যেন অত দুঃখেও জীবনের প্রতি আশা ফিরে এসেছিল। ওই শিশুটিই আমাদের কাছে আশার প্রতীক"। নেটিজেনদের সঙ্গে শিশুটির অভিভাবকরাও ভাসছেন চোখের জলে।