১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী, অবশেষে সরিষার খেত থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

পুবের কলম প্রতিবদেক: ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন অষ্টম শ্রেণির ছাত্রী। অবশেষে ৬ দিন পর সরিষার খেত থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৬ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণির ছাত্রী রহিমা খাতুন। হরিহরপাড়া থানার ধরমপুর এলাকার বাসিন্দা ছিলেন ওই ছাত্রী। নিখোঁজের পর হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রীর পরিবার। ছয়দিন নিখোঁজ থাকার পর অবশেষে শনিবার তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ করে পুলিশ। বাড়ির পাশেই এক সরিষার খেতে তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে তারপরই মৃতদেহটি উদ্ধার করে হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতের আত্মীয় হাবিউল খা বলেন, “প্রতিবেশী এক তরুণ মেয়েকে জ্বালাতন করত। তাঁকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করত ওই তরুণ। মাঝে মাঝে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হত। গত ৬ দিন থেকে হঠাৎ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা থানায় মিসিং ডাইরি করি। শনিবার সকালে ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে সরিষার খেতে।”

পরিবারের অভিযোগ, প্রতিবেশী ওই তরুণ রহিমাকে প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। তাঁকে খুন করে ফেলে দিয়েছে ওই তরুণ। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত ছাত্রীর পরিবার। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী, অবশেষে সরিষার খেত থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার