১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বার জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমনানগাগওয়া

পুবের কলম,ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়  বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন এমারসন এমনানগাগওয়া। তবে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ফলাফল  প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। শনিবার জিম্বাবুয়ে  ইলেক্টোরাল কমিশন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। দেখা  গেছে, এমনানগাগওয়ার প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসার সিটিজেন  কোয়ালিশন ফর চেঞ্জের (সিসিসি) পেয়েছে ৪৪ শতাংশ ভোট।  বিপরীতে এমনানগাগওয়ার দল ৫২ দশমিক ৬ শতাংশ ভোট  পেয়ে বিজয় লাভ করেছে। ৮০ বছর বয়সী এমারসন  এমনানগাগওয়া ২৩ লক্ষেরও বেশি ভোট পেয়েছেন। ৪৫ বছর  বয়সী নেলসন চামিসার পেয়েছেন ১৯ লক্ষেরও বেশি ভোট।  নির্বাচন কমিশনের চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা বলেছেন, ‘জানু- পিএফ পার্টির এমারসন এমনানগাগওয়া ডাম্বুডজোকে জিম্বাবোয়ের  বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হচ্ছে।’ এমারসন   নানগাগওয়া রবার্ট মুগাবে প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট করতে তাঁকে বরখাস্ত করেন মুগাবে। এর  জের ধরেই ৩৭ বছরের শাসক রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করে  সেনাবাহিনী। পরবর্তীতে ২০১৭ সালের নভেম্বরে প্রেসিডেন্ট  হিসেবে শপথ নেন এমনানগাগওয়া। ফলাফল আংশিক ঘোষণার  শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ আনে বিরোধী  দলগুলো। সরকারি দলীয় লোকজন বিরোধী ভোটারদের কেন্দ্রে  প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভোট সুষ্ঠু  হয়েছে দাবি নির্বাচন কমিশনের। বিদেশি পর্যবেক্ষকরা  জানিয়েছেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে এই নির্বাচন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয়বার জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমনানগাগওয়া

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার