২৩ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার পাক সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে ফের মক ড্রিল

পুবের কলম ওয়েবডেস্ক: কেন্দ্রের তরফে এল বড় আপডেট। আবার হতে চলেছে মক ড্রিল। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে। তালিকায় রয়েছে গুজরাত, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর।  এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে  ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানোর পরদিনই, গত ৮ মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন, তাই-ই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাব দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে। ২২ জন পর্যটককে নৃশংসভাবে হত্যার জবাবে ৭ মে-র মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

সর্বধিক পাঠিত

শুনানিতে অনুপস্থিত তিন লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটার, নাম বাদ যাওয়ার আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃহস্পতিবার পাক সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে ফের মক ড্রিল

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার