১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে থাকার আশ্বাস মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক:  নেপালের ভূমিকম্পে নিহতদের মধ্যে রয়েছেন জাকারকোটের ডেপুটি মেয়র। শুক্রবার গভীর রাতে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির মধ্যে জাজারকোট ও রুকুম জেলায় হতা-হতের সংখ্যা বেশি। নেপাল টেলিভিশন অনুসারে এই খবর সামনে এসেছে। জাতীয় ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জাজারকোট জেলার লামিডান্ডা এলাকা। উৎস্থলটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। ভেঙে পড়েছে প্রায় গ্রামের প্রায় সব বাড়ি-ঘর। সে সব স্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। ভিতরে এখনও কেউ আটকে আছে কি না, সেটাও খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।সকালে পরিস্থিতি দেখতে ছুটে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন গ্রামের মানুষ। চারপাশে শুধুই স্বজন হারানোর আর্তনাদ।

প্রধানমন্ত্রী মোদি এদিন সকালে একটি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভূমিকম্প বিধ্বস্ত নেপালে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নেপালের ভূমিকম্পে প্রাণ হারানো সকলের জন্য আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত। এই দুঃসময়ে সবরকমভাবে বিপর্যস্ত নেপালের পাশে আছে ভারত। নেপালের মানুষকে সবরকম সহযোগিতা করার জন্য ভারত প্রস্তুত। দুর্গত মানুষদের জন্য আমরা চিন্তিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী।নেপালের ভূমিকম্পের আঁচ পড়েছে পড়শি তিন দেশেও। চিন, বাংলাদেশের পাশাপাশি কম্পন অনুভূত হয় ভারতেও। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে কম্পন টের পাওয়া যায়। কলকাতাতেও ধাক্কা এসে পড়ে ভূমিকম্পের। কম্পন অনুভূত হয় বাংলার একাধিক জেলাতেও।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পাশে থাকার আশ্বাস মোদির

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার