১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিজোরামে বাতিল মোদির সভা, নেপথ্যে মণিপুরের অশান্তি!

পুবের কলম,ওয়েবডেস্ক: আইজল ভোটমুখী মিজোরামে বাতিল হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর মিজোরামে জনসভা করার কথা ছিল। কিন্তু সেই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন না বলেই বিজেপির তরফে জানানো হয়েছে। বদলে সেখানে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে প্রধানমন্ত্রীর সভা বাতিলের কারণ বিজেপি জানায়নি। যদিও মনে করা হচ্ছে প্রতিবেশী রাজ্য মণিপুরের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুরের মানুষ এমনিতেই বিজেপির উপর ক্ষুব্ধ। আর মণিপুরের জনজাতির একটা বড় অংশের সঙ্গে মিজোরামবাসীদের যোগাযোগ রয়েছে। ১২ হাজার কুকি-জোদের মিজোরাম আশ্রয় দিয়েছে। তাই মণিপুরের মতো মিজোরামবাসীরাও ক্ষুব্ধ বিজেপির উপর। জোরাম থার্ল সরকারও বিজেপির সঙ্গ ত্যাগ করেছে। সম্ভবত সেই কারণেই সে রাজ্যে মোদিকে দিয়ে সভা করানোর ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। এদিকে, মিজোরামে মোদির সভা বাতিলের জন্য কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেছেন, ‘লজ্জায় মিজোরামে যাচ্ছেন না মোদি।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিজোরামে বাতিল মোদির সভা, নেপথ্যে মণিপুরের অশান্তি!

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার