পুবের কলম, ওয়েবডেস্ক: চিনির কারখানার মধ্যে ১০০টিরও বেশি ট্র্যাক্টরে মজুত থাকা আখ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে। রাজ্য সরকারের সঙ্গে আখের দাম নিয়ে কৃষকদের তরজার মধ্যেই এই ঘটনা ঘটল। জানা গিয়েছে, কর্নাটকের বাগালকোটে এলাকায় আন্দোলনে বসেন কৃষকরা। সেই আন্দোলন রণক্ষেত্রের চেহারা নেয়। গোদাবরী সুগার ফ্যাক্টরি নামে একটি চিনির কারখানার মধ্যে থাকা ১০০টিরও বেশি আখ বোঝাই ট্র্যাক্টরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। বাগালকোটে জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ গোয়াল এলাকায় উপস্থিত হন। যদিও আখ বোঝাই ট্র্যাক্টরে আগুন লাগানোর কথা অস্বীকার করেছে কৃষকরা। কৃষক নেতা সুভাষ শিরাবুর দাবি, কারখানার কর্মীরাই আগুন লাগিয়েছে। কৃষকদের লক্ষ্য করে কারখানার ভিতর থেকে পাথরও ছোড়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জামখণ্ডি, বানাহাট্টি এবং মুধোল জুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই কর্নাটকের বিভিন্ন এলাকার আখচাষিদের সঙ্গে সরকারের বেঁধে দেওয়া আখের দাম নিয়ে বিবাদ চলছে। সরকারের বেঁধে দেওয়া প্রতি টন আখের দামে তাঁদের ক্ষতি হচ্ছে। সরকারের তরফে গত সপ্তাহে প্রতি টন আখের দাম ৩,৩০০ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। সেই দাম মেনে নিয়েছিলেন কর্নাটকের মুধোল এলাকার চাষিরা।
১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কৃষক আন্দোলনের মাঝেই ১০০টিরও বেশি ট্র্যাক্টরে আগুন, জারি ১৪৪ ধারা
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
- 208
সর্বধিক পাঠিত






























