১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপের সংসদে এমপিদের মারামারি !

মালে, ২৯ জানুয়ারি: মালদ্বীপের সংসদের ভেতর মারমারিতে জড়িয়েছেন দেশটির কয়েকজন এমপি। এ মারামারির কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।  রবিবার প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন দিতে সংসদের বিশেষ অধিবেশন বসে। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়ান দুই এমপি। মারামারি ঘটনা ঘটে ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের মধ্যে। এক পর্যায়ে  এমপিরা একে-অপরকে কিল ঘুষিও মেরেছেন। ক্ষমতাসীন দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন। বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরই বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। এরপর বিরোধী দলীয় এমপিদের চেম্বারে প্রবেশে বাধা দেন ক্ষমতাসীন দলের এমপিরা। এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জুর জোট একটি বিবৃতিতে বলেছে, ‘মন্ত্রিসভার বিলে সম্মতি না দিয়ে সাধারণ মানুষের ইচ্ছাকে বাধাগ্রস্ত করেছে বিরোধী দলের এমপিরা। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেছে।’ একটিতে ভিডিয়োয় দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহ শাহীমের চুল ধরে টান ও লাথি মারেন ইসা। অপর ভিডিয়োয় দেখা যায়, সরকারি দলের এমপি আব্দুল্লাহ শাহীম স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাচ্ছেন। যেন স্পিকার সংসদের কার্যক্রম চালাতে না পারেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালদ্বীপের সংসদে এমপিদের মারামারি !

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার