১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় ইসলাম সম্পর্কে ভুল ধারণা দুর করতে মুসলিম ঐতিহ্য উৎসব

পুবের পুবের কলম,ওয়েবডেস্ক: কানাডার এডমন্টন শহরে দ্বিতীয়বারের মতো ‘মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভাল’ অনুষ্ঠিত হয়েছে। স্যার উইনস্টন চার্চিল স্কোয়ারে অনুষ্ঠিত এই উৎসবে ৮ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। মূলত আন্তর্র্ধমীয় সম্পর্ক জোরদার ও ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দুর করতেই দিবসটি উদযাপন করা হয়। এই উৎসবে সব ধর্মের মানুষ অংশ নিতে পারে। এখানে আরব, তুর্কি ও পাকিস্তানি রেস্তোরাঁয় খাবারের স্বাদ গ্রহণের সুযোগ পান সকলে। মুসলিম হেরিটেজ ডে ফেস্টিভালের আয়োজক দলের সদস্য ফাওয়াজ হামিদ বলেন, ‘মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব রয়েছে। তা দুর করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে মুসলিম ঐতিহ্যের উৎসব উদযাপন অন্যতম।’ আরও বলেন, ‘এ ধরনের উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের সম্পর্কে জানার সুযোগ পায়। এখানে এসে সবাই আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। এভাবে তারা ইসলাম সম্পর্কে জানতে পারে।’ উৎসব চলাকালীন সিটি হলে ইসলামোফোবিয়া বিরোধী সচেতনতামূলক প্রচার চালানো হয়। এডমন্টনের মুসলিম নারীদের সমস্যা সমাধানে কাজ করা অলাভজনক সংস্থা ‘সিস্টারস ডায়ালগ’ এই উদ্যোগ নেয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ওয়াতি রহমত জানান, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনতা তৈরি এবং নির্দিষ্ট গোষ্ঠী সম্পর্কে ভুল ধারণা দুর করতে সাহায্য করে। তা ছাড়া এর মাধ্যমে ইসলামভীতি বা মুসলমানদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি হ্রাস পায়। উল্লেখ্য, কানাডার এডমন্টনে ৮৪ হাজার ৬৩৫ জন মুসলিম বসবাস করেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানাডায় ইসলাম সম্পর্কে ভুল ধারণা দুর করতে মুসলিম ঐতিহ্য উৎসব

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার