১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: এসএসকেএমে নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু, শৌচালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ

পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসকেএম ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শৌচালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ। নার্সিং পাঠরত দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আত্মহত্যা না অন্য কোনও ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার, রায়গঞ্জের বাসিন্দা।  আজ সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাথরুম থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ একটি গামছা উদ্ধার করেছে। আবাসিকের অন্যান্য ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই  মনমরা ছিলেন ওই ছাত্রী। আপাতদৃষ্টিতে এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তবে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: এসএসকেএমে নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু, শৌচালয়ে উদ্ধার ঝুলন্ত দেহ

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার