১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে রাজ্যে আসছেন মোদি, বৈঠক হতে পারে মমতার সঙ্গেও

পুবের কলম ওয়েবডেস্ক: বছরের শেষ প্রান্তে ৩০ ডিসেম্বর একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার হাওড়া থেকে এনজেপির উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সবুজ সঙ্কেত দেবেন তিনি।

সোমবার রাতে প্রকাশিত প্রধানমন্ত্রীর সফর সূচী অনুযায়ী জানা যাচ্ছে জাতীয় গঙ্গা পরিষদ (ন্যাশনাল গঙ্গা কাউন্সিল)-এর বৈঠকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে হেলিকপ্টারের আসবেন রেসকোর্স। তারপর সড়ক পথে হাওড়া স্টেশন। সূচনা করবেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার।

গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লিউএস’-এর একটি প্রদর্শনীতে তাঁর হাজির থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে গার্ডেনরীচে স্বাগত জানাবে নৌসেনা। এরপর প্রধানমন্ত্রী যাবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৯ সালে শেষবার এই পরিষদের বৈঠক হয়েছিল। এরপর মধ্যাহ্ন ভোজ সেরে দিল্লি ফিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে রাজ্যে আসছেন মোদি, বৈঠক হতে পারে মমতার সঙ্গেও

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার