১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিজের ভাষায় কোরআন পড়ার পরামর্শ জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃপবিত্র কোরআনকে জানতে ও বুঝতে আরবির পাশাপাশি বাংলা ভাষায় এর তফসীরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে আল কোরআন একাডেমী লন্ডন। আমানত ফাউন্ডেশন ও আল কোরআন একাডেমী লন্ডনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে বাদুড়িয়ার আটলিয়া উত্তরপাড়া গ্রামে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তবের সূচনা অনুষ্ঠানে বাংলা ভাষায় অনূদিত কোরআন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত আল কোরআন একাডেমী লন্ডন এর প্রতিনিধি ও অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোহাম্মদ রাকিব হক বলেন, পবিত্র এই মহাগ্রন্থেই  উল্লেখ আছে সমগ্র মানবজাতির জন্য কোরআন। আরবি ভাষাতে অবশ্যই কোরআন শিখতে হবে। তবে নিজের ভাষায় এর তফসিরকেও বুঝতে হবে। কোরআনকে আমাদের বুকে ধরে রাখার পাশাপাশি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল কোরআন একাডেমী লন্ডন এর পক্ষ থেকে ‘কোরআন ফর ইওর লোকাল মস্ক’ এই এই প্রকল্পকে বাস্তবায়িত করতে মহল্লার প্রত্যেক ইমামের হাতে তফসীরুল কোরান তুলে দেওয়া হচ্ছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, কোরআন মানবিক শিক্ষা দেয়। তাই জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নিজের ভাষায় কোরআন পড়ার গুরুত্ব রয়েছে।  ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম বলেন, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানকে আধুনিক শিক্ষা শুরুর আগেই কোরআনের শিক্ষা দিতে তাকে মক্তবে পাঠাতে হবে। অধ্যাপক ও গবেষক ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, কোরআন অবতীর্ণ হওয়ার ইতিহাস ও তার তরজমার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী হারুন মন্ডল, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক,  আটলিয়া সৈয়েদিয়া কোরআনিয়া মক্তবের  জমিদাতা শফিক উদ্দিন আহমেদ, শরিফ উদ্দিন আহমেদ , শাহাবুদ্দিন আহমেদ এবং  ছয় বোনের পক্ষে তাদের প্রতিনিধিরা। দ্বীন শিক্ষার  এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে অর্থ সহযোগিতায় এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন এলাকার মানুষ শামিল হন। সমাজসেবী হারুন মন্ডল এই প্রতিষ্ঠানের জন্য আগামী দুবছর শিক্ষকের মাসিক বেতনের দায়িত্ব নেন। হাফেজ মাওলানা কামাল উদ্দিন এর কেরাত পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  সঞ্চালনা করেন আব্দুল হালিম ও এনামুল হক।

সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিজের ভাষায় কোরআন পড়ার পরামর্শ জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার