১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘ক্ষমতায় এলে প্রতিশোধের রাজনীতি করবেন নওয়াজ’ বিলাওয়াল ভুট্টো জারদারি

ইসলামাবাদ, ২৪ জানুয়ারি: নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অর্থনীতিকে শক্তিশালী করার কথা বলে ভোট চাইছেন তিনি। জনসভায় নওয়াজ বলেছেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিতে হলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। শরিফের দাবি, তিনি এই কাজ সুন্দরভাবে করতে পারেন। নওয়াজ বলেছেন, ‘২০১৩ সালের পর আপনাদের সামনে আসতে পেরে আমার ভালো লাগছে। কিন্তু যখন দেশের আর্থিক অবস্থা দেখছি, তখনই আমার এই আনন্দ চলে যাচ্ছে। দেশ একটা আর্থিক সংকটের মধ্য়ে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ।’ তবে নওয়াজের এই বক্তব্যকে কটাক্ষ করে পালটা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, ‘আবার যদি ক্ষমতায় আসেন নওয়াজ, তাহলে তিনি তার স্বভাবগত প্রতিশোধের রাজনীতির মাধ্যমে দেশের ক্ষতি করবেন।’ পঞ্জাবের চিনিওটে এক সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন বিলাওয়াল। তিনি বলেন, ‘আমি তাদেরকেজানি। তাদের মনে আছে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিশোধ।’ নওয়াজ শরীফকে মিয়া সাহেব উল্লেখ করে বিলাওয়াল বলেন, ‘মিয়া সাহেবের ক্ষমতার প্রথম ও দ্বিতীয় মেয়াদে স্বৈরাচার ছাড়া কিছু ছিল না। তাদের রাজনীতি হল সহিংসতার।’ এ সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর নেতাকর্মীদের সতর্ক করে দেন। বলেন, যদি নওয়াজ চতুর্থ মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তাহলে পিটিআই কর্মীদের জন্য ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে। কারণ, নওয়াজ শুধুমাত্র নিজেদের নিয়েই ভাবেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ক্ষমতায় এলে প্রতিশোধের রাজনীতি করবেন নওয়াজ’ বিলাওয়াল ভুট্টো জারদারি

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার