১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডে  মসজিদের বাইরে নাৎসি পতাকা!

পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের একটি মসজিদের বাইরে তিনটি নাৎসি পতাকা টাঙানো হয়েছে। বিষয়টি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চিন্তার জন্ম দিয়েছে। উগ্র ডান এবং চরমপন্থীদের দ্বারা সম্ভাব্য হামলার আশঙ্কা করছেন তারা। বুধবার সকালে পশ্চিম বেলফাস্টের ডানমুরির ইকরা মসজিদের কাছে স্বস্তিকা চিহ্নিত ৩টি পতাকা দেখা যায়। এটিকে পুলিশ ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসাবে বিবেচনা করছে। মসজিদের ইমাম ও চেয়ারপার্সন জামাল ইওয়েদা বলেছেন, ‘ঘৃণ্য ঘটনাটি আমাদের মধ্যে বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে ভয়ের জন্ম দিয়েছে। আমরা অনুভব করছি যে কিছু লোক বা কিছু গোষ্ঠী আমাদের ওপর নজরদারি করছে। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তিত। ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটবে কিনা সেটি নিয়ে আমরা ভয়ে আছি।’   মসজিদে নামায পড়তে আসা এক মুসল্লি জানান, এই ঘটনাটি তাকে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে চালানো গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়েছে। উগ্র ডানপন্থী শ্বেতাঙ্গ এক ব্যক্তি নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলা করে ৫১ জন মুসল্লিকে হত্যা করেছিল। এই ঘটনায় ৪০ জন আহত হয়েছিল। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বেলফাস্টের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। এই ধরনের ইসলাম-বিরোধী ঘটনা উত্তর আয়ারল্যান্ডে বিচ্ছিন্ন কিছু নয় বলে উল্লেখ করেছে সংস্থাটি। এমসিবি এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। উত্তর আয়ারল্যান্ডের মুসলিমরা সাম্প্রতিক সময়ে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এটি গভীরভাবে উদ্বেগের বিষয় যে, ইসলামের প্রতি ঘৃণা এবং সহিংসতার এই ধরনের ঘটনাগুলো বাধাহীনভাবে ঘটতে থাকে।’ এমসিবি জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডে আইনের অভাব মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের চরম ডানপন্থী হুমকির মুখে ফেলেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আয়ারল্যান্ডে  মসজিদের বাইরে নাৎসি পতাকা!

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার