১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীর সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ, বসিরহাটে ‘খুন’ ব্যবসায়ী

পুবের কলম প্রতিবেদক:  প্রতিবেশীর সঙ্গে বিয়েতে নাকচ। খুন হলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামে।

জানা গেছে,  মৃত  জব্বার মোল্লা (৫৫) পেশায় সবজি ব্যবসায়ী।  মঙ্গলবার রাতে শিয়ালদহ হাসনাবাদ লোকালে মালতিপুর স্টেশনের এক নম্বর গেটের কাছে আসতেই তার ওপর চড়াও হয়  অভিযুক্ত যুবক। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতে শুরু করে জব্বার মোল্লার উপর। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে  পড়েন তিনি। সঙ্গেসঙ্গে  মাটিতে লুটিয়ে পড়েন জব্বার মোল্লা।

শুধু কুপিয়ে ক্ষান্ত হয়নি যুবক, মৃতের সঙ্গে থাকা  ৬০ হাজার টাকা ও একটি সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। প্রতিবেশী যুবক বছর ২৫ এর নিজাম উদ্দিন মোল্লা। পেশায় শ্রমিক। দীর্ঘদিন ধরে ওই যুবতীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। একাধিকবার তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তাও হয়। কিন্তু ওই যুবতীর বাবা জব্বার মোল্লা তার পরিবারের সদস্যরা মানতে নারাজ। এই নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়। একাধিকবার তাকে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয়।  গত রবিবার অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হয়ে যায়। তারপর থেকে খুনের ফন্দি আঁটতে শুরু করে ঐ যুবক। এই খবর গ্রামে চাউর হতে পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক সহ পরিবারের সদস্যরা সবাই পলাতক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিবেশীর সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ, বসিরহাটে ‘খুন’ ব্যবসায়ী

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, বুধবার