নেপালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হলো কেপি শর্মা ওলির সরকার। সোমবার কাঠমান্ডুতে জেন–জিদের নেতৃত্বে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান এক সাংবাদিকসহ ১৯ জন, আহত হন আড়াইশোরও বেশি মানুষ। এর পরেই তীব্র চাপের মুখে সরকার সিদ্ধান্ত বদল করে। প্রথমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনড় ছিলেন প্রধানমন্ত্রী ওলি।
বিক্ষোভকারীদের ‘ঝঞ্ঝাট সৃষ্টিকারী জেন–জি’ আখ্যা দিয়ে তিনি জানান, তাদের সামনে মাথা নোয়াবেন না। এ অবস্থায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়। প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ওলি নিষেধাজ্ঞাকে ‘সঠিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন এবং মন্ত্রীদের প্রকাশ্যে সমর্থনের নির্দেশ দেন। কিন্তু ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস এতে তীব্র আপত্তি জানায়। বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে ব্যর্থ হলে কংগ্রেস মন্ত্রীরা ওয়াকআউট করেন। পরে সংকট সামাল দিতে জোটের জরুরি বৈঠক ডেকে ওলি ঘোষণা করেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত। এর আগে সংঘর্ষের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগপত্র জমা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা ছিল, ওলির একগুঁয়েমি সরকার পতনের কারণ হতে পারে, যেমনটি ঘটেছিল ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। শেষ পর্যন্ত সম্ভবত সেই আশঙ্কা টের পেয়েই পিছু হটলেন ওলি।নেপালে জনতার তুমুল বিক্ষোভ, প্রাণের বিনিময়ে প্রত্যাহার হলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮
আরও খবর
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ