১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের শাসন আর থাকবে না, গাজায় নেতানিয়াহু

জেরুসালেম, ২০ নভেম্বর:  এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও গাজা থেকে হামাসকে উৎখাত করতে পারেনি ইসরাইল। উপরন্তু ইসরাইলি হানাদার ভাড়াটে সেনাদের মনোবল কমছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। কেউ কেউ যুদ্ধ ছেড়ে পালাতেও চাইছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবাজ নেতানিয়াহু সেনাদেরকে যুদ্ধে উৎসাহ দিতে আসলেন গাজায়।

গাজার একটি নিরাপদ অঞ্চলে তিনি যান। সেখানে তিনি দাবি করেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরাইল তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ইসরাইল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

নেতানিয়াহু বলেন, ‘যে-ই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাঁকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাদের খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাঁদের সবাইকে ফিরিয়ে আনব।’ রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তাঁর গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হামাসের শাসন আর থাকবে না, গাজায় নেতানিয়াহু

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, বুধবার