১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউ টাউন-বারাসত নয়া বাস পরিষেবা

পুবের কলম প্রতিবেদন: নিউ টাউনে আরও একটি বাস পরিষেবার সূচনা হল। বাস রুটটি নিউ টাউনের সাপুরজি থেকে বারাসত পর্যন্ত ছুটবে। নতুন এই বাস রুট চালু হওয়ার ফলে এবার সরাসরি সংযোগ রাখা যাবে উত্তর ২৪ পরগণার জেলা সদর বারাসতের সঙ্গে।

রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর, ইবি-১২ নামের ওই রুটে বেশ কয়েকটি ব্যাটারিচালিত আধুনিক বাস পথে নেমেছে। বাসটি নিউ টাউনের সাপুরজি আবাসন থেকে যাত্রা শুরু করে টাটা মেডিক্যাল, ইকো স্পেস, আলিয়া বিশ্ববিদ্যালয়, চিনার পার্ক, এয়ারপোর্ট হয়ে বারাসত পর্যন্ত ছুটবে।

এরই আগে করুনাময়ী-সাঁতারাগাছির দুটি রুটের বাস নিউ টাউনের বিশ্ব বাংলা সরনী হয়ে বারাসাত পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। নতুন বছর শুরু হওয়ার আগে নিউ টাউন থেকে নয়া শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক বাস রুট চালু হওয়াতে নিউ টাউনের সঙ্গে জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউ টাউন-বারাসত নয়া বাস পরিষেবা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার