০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাতের মেট্রোয় ভাড়া বাড়ছে

পুবের কলম প্রতিবেদক: রাতের শেষ মেট্রোয় চড়তে গেলে টিকিটের দামের সঙ্গে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা! সোমবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হতে চলেছে।

নির্দেশ অনুযায়ী, এ বার থেকে ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ শেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের। গত জুন মাস থেকেই ব্লু লাইনে রাতের শেষ মেট্রোর সময় বদলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রোযাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবার সময় ১০টা ৪০ মিনিট করা হয়েছে।

এত দিন অপরিবর্তিত ভাড়ায় সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে ওই পরিষেবা চালানো হচ্ছিল। এ বার সেই বিশেষ মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হল অতিরিক্ত ১০ টাকার ‘সারচার্জ’।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতের মেট্রোয় ভাড়া বাড়ছে

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার