০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষা কেন্দ্রে গ্যাজেট ব্যবহার নয়, জানালো মাদ্রাসা সার্ভিস কমিশন

পুবের কলম প্রতিবেদক: আগামী রবিবার হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে সমস্তরকম প্রস্তুতি শুরু করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। পরীক্ষা সেন্টারে কোনও ধরণের ইলেকট্রনিক্স গ্যাজেট অথবা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। জারি করা কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, কোনও ধরণের ইলেকট্রনিক্স গ্যাজেট অর্থাৎ ট্যাব, মোবাইল, ল্যাপটপ, পেজার, ব্লুটুথ ডিভাইস, পেন ড্রাইভ, মাইক্রো চিফ, হার্ড ড্রাইভ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স ঘরি প্রভৃতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

কমিশন আরও জানিয়েছে, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, কালার ফটো, ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন—এগুলি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে আবেদনকারীরা। অ্যাডমিট কার্ডে দেওয়া আধার নম্বরের সঙ্গে অরিজিনাল আধার কার্ড মিলতে হবে। না মিললে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এছাড়া পরীক্ষার্থীদের সেন্টারে ১ ঘন্টা আগে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে সিটে বসা যাবে। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে। কোনও ছাত্রছাত্রী শেষ ১৫ মিনিটে পরীক্ষার হল থেকে বের হতে পারবেন না।

পাশাপাশি প্রশ্নের বুকলেট বা ওএমআরসিট বাইরে নিয়ে যাওয়া যাবে না। আগামী রবিবার হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ৩ মার্চ হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের এসএলএসটি এক্সজামিনেশন। ২ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার জন্য আবেদন করেছে।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির টেট পরীক্ষা হবে। সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়াও, পঞ্চম থেকে অষ্টম-এর জন্য রাজ্য স্তরের টেট পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইতিমধ্যে টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে কমিশনের www.wbmsc.com এই ওয়েবসাইট থেকে। কমিশনের পক্ষ থেকে একটি হেল্প-লাইন চালু করা হয়েছে। যে কোনও রকম অসুবিধায় ৯৮৭৪৩৫৫১১২ নম্বরে পরীক্ষার্থীরা ফোন করতে পারবেন। এছাড়াও সাহায্যের জন্য helpdesk@wbmsc.com ইমেল আইডি দেওয়া হয়েছে।

অপরদিকে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ৩ মার্চ ২০২৪ (রবিবার)। পরীক্ষা দুটি চলবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অপরটি দুপুর আড়াইটে থেকে শুরু হবে বিকেল ৪টে পর্যন্ত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরীক্ষা কেন্দ্রে গ্যাজেট ব্যবহার নয়, জানালো মাদ্রাসা সার্ভিস কমিশন

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৪, বুধবার