১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সব কাশ্মীরি মুসলিম জঙ্গি নয়: দিল্লি বিস্ফারণে কাশ্মীরি যোগ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফারণে জড়িত সন্দেহে বহু মুসলিমকে গ্রেফতার করেছে কেন্দ্রের গোয়ান্দা সংস্থারা। ইতিমধ্যে চিকিৎসক সহ সন্দেহভাজন চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বিস্ফারণ নিয়ে কাশ্মীর যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করল উপত্যকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কেন্দ্র ও মিড়িয়ার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি সাফ বলেন, ‘প্রতিটি কাশ্মীরি মুসলিম মোটেও জঙ্গি নয়।’

দিল্লি বিস্ফারণ নিয়ে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়ে মিডিয়ার একাংশ পক্ষপাতদুষ্ট হয়ে একতরফা সংবাদ পরিবেশন করে চলেছে। রীতিমতো নিদিষ্ট একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। এদিন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে। জম্মু ও কাশ্মীরের প্রতিটি বাসিন্দা জঙ্গি বা জঙ্গিদের সঙ্গে যুক্ত নয়। এরা কেবল কয়েকজন লোক যারা সারাক্ষণ শান্তি নষ্টের চেষ্টা করে আসছে। জঙ্গিদের মতাদর্শ দিয়ে প্রতিটি কাশ্মীরি মুসলিমকে বিচার করা উচিত নয়। বিস্ফোরণের পিছনে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত।’

প্রসঙ্গত, উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রধানমন্ত্রী মোদিকে ফোন নেতানিয়াহুর, কি কথা হল দুই রাষ্ট্রনেতার!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব কাশ্মীরি মুসলিম জঙ্গি নয়: দিল্লি বিস্ফারণে কাশ্মীরি যোগ নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার