১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নজরকাড়া ফল উত্তর দিনাজপুরের শাবেনুর ও শামসেদের

পুবের কলম ওয়েবডেস্ক: এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল শুক্রবার। সামগ্রিকভাবে কলকাতার তুলনায় জেলার স্কুলগুলির পড়ুয়াদের রেজাল্ট অনেক ভালো। পিছিয়ে নেই উত্তর দিনাজপুরের  সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়ারাও। এবারের মেধাতালিকায় স্থান পেয়েছে জেলার হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পড়ুয়া শাবেনুর হুসনি।

সে ৮ম স্থান অধিকার করেছে। সে ৯৮.২ শতাংশ নম্বর অর্থাৎ ৪৯১ নম্বর পেয়েছে।হেমতাবাদ থানার কাশিমপুর গ্রামে তার বাড়ি। অন্যদিকে জেলার আর এক মুসলিম পড়ুয়া ভালো রেজাল্ট করেছে। উত্তর দিনাজপুরের শামসেদ হোসেন রাজ্যের মধ্যে ৯ম হয়েছে। শামসেদও হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের পড়ুয়া।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নজরকাড়া ফল উত্তর দিনাজপুরের শাবেনুর ও শামসেদের

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার