১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দখলদারদের আত্মরক্ষার  অধিকার নেই: রাশিয়া

পুবের কলম,ওয়েবডেস্ক :  দখলদার শক্তি হওয়ায় ইসরাইলের আত্মরক্ষার অধিকার নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে পশ্চিমাদের অবস্থানকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে তীব্র নিন্দা জানান ভাসিলি। একইসঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা দ্রুত বন্ধের দাবি জানান তিনি। ভাসিলি বলেন, ‘একমাত্র কাজ যা পশ্চিমারা করতে পারে তা হল, ইসরাইলের অনুমিত আত্মরক্ষার অধিকার সম্পর্কে অবিরত ঘোষণা। কিন্তু একটি দখলদার শক্তি হিসেবে, ইসরাইলের সেই অধিকার নেই।’ ইসরাইলের আত্মরক্ষার অধিকার নেই মন্তব্য করলেও রুশ রাষ্ট্রদূত বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করা’ এবং ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ করার অধিকার রয়েছে ইসরাইলের। ভাসিলি বলেন, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে স্বীকৃতি দিই আমরা। এই নিরাপত্তা কেবল তখনই  নিশ্চিত হবে যখন আমরা নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারি। গত ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এরইমধ্যে তারা স্থল অভিযানও শুরু করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দখলদারদের আত্মরক্ষার  অধিকার নেই: রাশিয়া

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার