পুবের কলম ওয়েবডেস্ক : লোকসভার পর রাজ্যসভাতেও (Rajya Sabha) পাশ হল অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল । বৃহস্পতিবার, সংসদের উচ্চকক্ষে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিলটি ২০২৫’ পেশ করেন, যা পাশও হয়। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদন বাকি, তার পরই এই নতুন গেমিং আইন কার্যকর হবে। অন্যদিকে কেন্দ্র জানিয়েছে যে , নতুন আইনে দক্ষতা- ভিত্তিক অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া হলেও অর্থের বিনিময়ে খেলা সহ সমাজের জন্য ক্ষতিকর যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ হবে।