০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণকার খুনের মামলা: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: সল্টলেকের দত্তাবাদের স্বর্ণকার স্বপন কামিল্যা অপহরণ ও খুনের মামলায় বড়সড় আইনি ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আগামী শুক্রবার, ২৩শে জানুয়ারির মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষণইয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মামলার বিচার যে স্থানীয় আদালতে চলছে, সেখানেই বিডিও-কে আত্মসমর্পণ করতে হবে। এর আগে কলকাতা হাইকোর্টও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এবার সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিল।

আরও পড়ুন: বিহার নির্বাচন বাতিল মামলা শুনলই না শীর্ষ আদালত, প্রশান্ত কিশোরের দলকে কড়া ভর্ৎসনা আদালতের

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবর মাসে। ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে পেশায় স্বর্ণকার স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, স্বপনবাবুকে অপহরণ করে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম উঠে আসে।

আরও পড়ুন: ‘সুবিচারের জন্য কাঁদছি’—ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মমতার

আরও পড়ুন: ডেরেকের মামলার সঙ্গেই শুনানি মমতার, সুপ্রিম কোর্টে সামনের সারিতে মুখ্যমন্ত্রী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বর্ণকার খুনের মামলা: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৬, সোমবার