১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিপর্যস্ত ইন্ডিগো: দেশজুড়ে বাতিল চারশোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা। টানা তিনদিন ধরে অপারেশনাল সমস্যা বিমান সংস্থার। শুক্রবার মধ্যরাত পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে সংস্থার সমস্ত ফ্লাইট বাতিল করল ইন্ডিগো। ইতিমধ্যে দেশজুড়ে ৪০০-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই বাতিল হয়েছে উড়ান। প্রবল সমস্যায় যাত্রীরা। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রীরা।

উল্লেখ্য, বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার দুপুর পর্যন্ত দিল্লিতে ৩৮টি, আর মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে। হায়দরাবাদ থেকেও বহু বিমান বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর ৩০টি বিমান বাতিল হয়ে যায়। কলকাতা বিমানবন্দরে ৪টি বিমান বাতিল হয়। ২৪টি ইন্ডিগোর বিমান দেরিতে ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট, একটি সিঙ্গাপুর ও অন্যটি কম্বোডিয়ার সিয়াম রিপে যাচ্ছিল। গতকালের দিল্লিগামী ইন্ডিগোর বিমান ৬ই ২০৭৯, আজ সকালে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ২ ডিসেম্বর মাত্র ৩৫% এবং ১ ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময়মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরম্যান্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। দেরিতে ওঠানামার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন: ইন্ডিগো-বিভ্রাটে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার , ‘পরিকল্পনাহীনতায় বিপদ, যাত্রীরা আদালতে যাক’

আরও পড়ুন: বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা: দেশজুড়ে বাতিল দু’শোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপর্যস্ত ইন্ডিগো: দেশজুড়ে বাতিল চারশোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার