১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছর জেল! সাজা শোনাল পাক আদালত

পুবের কলম, ওয়েবডেস্ক: দশ বছরের সাজা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। সাজা দিয়েছে পাক আদালত। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই সাজা শুনিয়েছে আদালত। এর আগে তোষাখানা মামলায় গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি।

বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে পাকিস্তানের আদালতে। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ,  পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চিঠি পাচার হয়েছে ইমরানের কাছ থেকে। তবে ইমরান খানের পালটা বক্তব্য, এই অভিযোগের ভিত্তিতে বহুবারই তিনি বলেছেন, চিঠি সংক্রান্ত পুরো বিষয়টিই একটি ষড়যন্ত্র। তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্যই ওই ষড়যন্ত্র করা হয়েছে।

ইমরান খানের পাশাপাশি প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। রাওয়ালপিণ্ডিতে আদিয়ালা জেলে সেই রায় দিয়েছেন বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকার। সাজার কথা স্বীকার করেছে ইমরান খানের দল তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। দলের দাবি, যে মামলার ভিত্তিতে পাকিস্তানের প্রাক্তন প্রধামন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটার কোনও ভিত্তি নেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছর জেল! সাজা শোনাল পাক আদালত

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার