১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পার্কসার্কাসঃ বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল রিমার, পিঠে গুলি নিয়ে ছুটলেন বশির

পুবের কলম ওয়েবডেস্কঃশুক্রবার দুপুরে পার্কসার্কাসে সশস্ত্র বাহিনীর কন্সটেবল চোডুপ লেপচার এলোপাথাড়ি গুলিতে নিহত হলেন হাওড়ার দাশনগরের বাসিন্দা রিমা সিংহ।আত্মঘাতী হয়েছেন ওই কন্সটেবলও।

তবে ওই আত্মঘাতী ওই কনস্টেবলের গুলি সরাসরি পিঠে গিয়ে লাগে মুহাম্মদ বশির আলমের। লোয়াররেঞ্জ ধরে তিনি যাচ্ছিলেন নিউটাউনে। পিঠে গুলিবিদ্ধ অবস্থায় বশির বাইক ছুটিয়ে দেন পার্কসার্কাসের দিকে। শরীর তখন ভেসে যাচ্ছে রক্তে। কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে ওই অবস্থায় দেখে প্রথমেই নিয়ে যান ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

অন্যদিকে নিহত রীমা সিংহ হাওড়ার হাওড়ার দাশনগরের ১৩৩ নম্বর ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিংহ (২৮)-এর। শুক্রবার তাঁর সঙ্গে দেখা করতে রিমার বাড়িতে পৌঁছেছেন হবু স্বামী প্রবীর রায়। কিছু ক্ষণের মধ্যেই তাঁদের দেখা হওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই পুলিশ দাশনগরের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় গুলিতে মৃত্যু হয়েছে রিমার। গোটা ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ রিমার পরিবার।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্কসার্কাসঃ বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল রিমার, পিঠে গুলি নিয়ে ছুটলেন বশির

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার