১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাকিং ইস্যুতে অ্যাপেলকে তলব করতে পারে সংসদীয় কমিটি

পুবের কলম ওয়েব ডেস্কঃ বিরোধী সাংসদদের হ্যাকিং সতর্কবার্তা পাঠিয়ে  মহা ফাঁপরে পড়েছে আই ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল। ওই সংস্থার কর্তাদের এবার তলব করার কথা ভাবছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে সূত্রের খবর।

কেন এই সতর্কবার্তা পাঠানো হল অ্যাপেলের কাছে, হ্যাকিংয়ের চেষ্টার কোনও প্রমাণ আছে কিনা, সব জানতে চাইবেন তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা। বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন করতে পারেন বলে সূত্র জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর গতকাল আইফোন হ্যাকিং নিয়ে বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন বিরোধীরা নাকি রাজনীতির বাজার গরম করতে চাইছে।

মঙ্গলবার বিরোধী নেতা এবং একাধিক সাংসদের আই ফোনে অ্যাপেলের তরফে বার্তা পাঠানো হয়।  রাষ্ট্রের মদতে আপনার ফোন হ্যাক করার চেষ্টা হছে বলে সাবধান করা হয়। এই অভিযোগ প্রথম সামনে আনেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় মহুয়া লেখেন, অ্যাপেল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে। সেখানেই সাফ বলা হয়, রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কি কোনও কাজ নেই? কেন্দ্রের এই ভয় দেখে আমার দয়া হচ্ছে।

ইন্ডিয়া জোটের সদস্য বেশ কয়েকজন সাংসদের ফোনেই এমন সতর্কবার্তা এসেছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব  থেকে শুরু করে আপ সাংসদ রাঘব চাড্ডা সকলের ফোনেই কেন্দ্র নজরদারি করছে বলে অভিযোগ করেন মহুয়া। পরে জানা যায়, এই তালিকায় নাম রয়েছে শশী থারুর, সীতারাম ইয়েচুরি, প্রিয়াঙ্কা চতুর্বেদীদের মত নেতা নেত্রীদের নামও।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হ্যাকিং ইস্যুতে অ্যাপেলকে তলব করতে পারে সংসদীয় কমিটি

আপডেট : ১ নভেম্বর ২০২৩, বুধবার