পুবের কলম, ওয়েব ডেস্কঃ গত দু-দিন ধরেই বহু মানুষের কাছে ইমেলে এবং মেসেজে একটি বার্তা আসছে গুগল প্লে-র পক্ষ থেকে। যা থেকে অনেকের মনে একটি ধারনা তৈরি হয়েছে যে, পেটিএম ইউপিআই বন্ধ হয়ে যাচ্ছে। যদিও সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে বিষয়টি এটি নিছকই গুজব। একটি নোটিফিকেশন ভুল বোঝায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা।
ইমেলে এবং মেসেজের বার্তায় বলা হয়েছে গুগল প্লে তাদের ইউপিআই হ্যান্ডল বদল করছে আর এই বার্তাকে ঘিরেই ব্যবহারকারীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কারণ এই বিজ্ঞপ্তি আদপে ছিল অসম্পূর্ণ। আর তাই তা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে গতকাল শুক্রবারই পেটিএমের পক্ষ থেকে সমস্ত গ্রাহক ব্যবহারকারীদের উদ্দেশে স্পষ্ট করে জানানো হয়েছে কী বলতে চাওয়া হয়েছে গুগল প্লে-র বার্তায়।
বিজয় শেখর শর্মার নেতৃত্বে পেমেন্ট ও ফিনটেক সংস্থা জোর দিয়ে বলেছে যে পেটিএম-এ ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীদের কোনও বাধা থাকবে না। গ্রাহক ও মার্চেন্ট উভয় লেনদেনই নির্বিঘ্নে চলবে, এই বার্তাই দেওয়া হয়েছে গুগল প্লে-র তরফ থেকে। পেটিএম স্পষ্ট করেছে যে তাদের আপডেটটি শুধুমাত্র সাবস্ক্রিপশন বিলিংয়ের মত রেকারিং পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
পেটিএম একটি বিবৃতিতে আরও জানিয়েছে যে, ‘এর অর্থ হল যদি কোনও ব্যবহারকারী বা গ্রাহক ইউটিউব প্রিমিয়াম বা গুগল ওয়ান স্টোরেজের জন্য অথবা পেটিএম ইউপিআই-এর মাধ্যমে কোনও রেকারিং প্ল্যাটফর্মের টাকা পেমেন্ট করেন, তাহলে তাদের কেবল পুরনো পেটিএম হ্যান্ডলটি তাদের ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত নতুন হ্যান্ডলে পরিবর্তন করে নিতে হবে।
তবে এর কারণে এককালীন ইউপিআই পেমেন্ট প্রভাবিত হবে না। স্বাভাবিক নিয়মেই চলতে থাকবে এই এককালীন ইউপিআই পেমেন্ট। পেটিএম উল্লেখ করেছে যে এই বদলটি ভারতের জাতীয় পেমেন্ট কর্পোরেশন থেকে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রদানকারী হিসেবে কাজ করার অনুমোদনের পরে নতুন ইউপিআই হ্যান্ডলে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের আশ্বস্ত করে পেটিএম জানিয়েছে যে এটি একটি সহজ আপডেট যাতে নিরবিচ্ছিন্ন পুনরাবৃত্ত অর্থপ্রদান নিশ্চিত করা যায়। যখন অ্যাপে অন্যান্য সমস্ত ইউপিআই লেনদেন কোনও বদল ছাড়াই চলতে থাকে।
১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইউপিআই বিষয়ে গ্রাহকদের বিভ্রান্তি দূর করল পেটিএম
-
আবুল খায়ের
- আপডেট : ৩১ অগাস্ট ২০২৫, রবিবার
- 195
ট্যাগ :
সর্বধিক পাঠিত































