১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আহমদাবাদে বিমান দুর্ঘটনা: ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ

পুবের কলম,ওয়েবডেস্ক: আহমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের একাংশ ক্ষতিপূরণ নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন। যদিও ওই বিমান সংস্থা তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একাংশের অভিযোগ, প্রাথমিক ক্ষতিপূরণ প্রক্রিয়া চলাকালীন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের উপরে চাপ সৃষ্টি করছেন।

ক্ষতিপূরণ দেওয়ার আগে তাদের একটি ফর্ম ফিল আপ করতে বাধ্য করা হচ্ছে। সেই ফর্মে তাদের জিজ্ঞাসা করা হয়েছে, তারা দুর্ঘটনায় মৃত যাত্রীর উপরে আর্থিক ভাবে নির্ভরশীল ছিলেন কি না? যদিও কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট কয়েক জন মৃত যাত্রীর নিকট আত্মীয়দের ফর্ম দেওয়া হয়েছিল। তা দেওয়া হয়েছে শুধুমাত্র পারিবারিক সম্পর্ক যাচাই করার জন্য। যাতে ক্ষতিপূরণের অর্থ যোগ্যদের হাতেই পৌঁছয়।

আরও পড়ুন: ইঞ্জিনের সুইচ ঘুরে গিয়ে বন্ধ হয় আহমদাবাদের অভিশপ্ত বিমান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহমদাবাদে বিমান দুর্ঘটনা: ক্ষতিপূরণ নিয়ে অভিযোগ

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার