১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি কর

পুবের কলম প্রতিবেদক:  স্বাস্থ্য পরিষেবায় ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় এবার বেনজির সাফল্য আরজি কর হাসপাতালের। হাতের কব্জি কেটে পড়েছিল এক রোগীর। ফিরিয়ে দিয়েছিল একের পর এক হাসপাতাল। কব্জি কাটার পর অতিক্রম হয়ে গিয়েছিল গোল্ডেন আওয়ার। কাটা কব্জিটিও বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা ছিল না। তা সত্ত্বেও সেই কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি করের প্লাস্টিক সার্জারি, অ্যানাস্তেসিয়া বিভাগ। সাতঘণ্টা অস্ত্র পাচার শেষে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানার কাটা কব্জি জোড়া লাগালেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে কারখানায় কাজ করার সময় অসাবধানবশত মেশিনে হাত ঢুকে গিয়েছিল বছর আটান্নর কার্তিক জানার। তাঁর বাম হাতের কবজি কাটা পড়ে। ওই দিন সকাল ১০ টা নাগাট ঘটনাটি ঘটে। এরপর এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ ঘুরে সন্ধে নাগাদ কার্তিককে নিয়ে আরজি করে পৌঁছান তাঁর পরিজনরা। এর পর ভর্তি প্রক্রিয়া, রক্তপরীক্ষা, ওটি টেবিল রেডি করে সাড়ে ১১ টা নাগাদ শুরু হয় অস্ত্রপাচার। বিভাগীয় প্রধান ডা. রূপনারায়ন ভট্টাচার্যের নেতৃত্বে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা মিলে কাটা কব্জি জোড়া লাগান। অদম্য জেদ আর নিষ্ঠার ফলে সফল হয় অস্ত্রোপচার।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাটা কব্জি জোড়া লাগিয়ে তাক লাগাল আরজি কর

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার