১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার পুলিশের, ধৃত ৩ দুষ্কৃতী

পুবের কলম প্রতিবেদক : ডাকাতির ছক বানচাল করলো পুলিশ (Police)। আগ্নেয়াস্ত্র ও গুলি (Bullet) সহ ডাকাতির একাধিক সরঞ্জামও উদ্ধার করে। জালে তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার ভোররাতে বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার টিপি ঘাট এলাকা থেকে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল স্বরূপনগর থানায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে টিপিঘাট শ্মশান এলাকায় হানা চালাতেই তিন সশস্ত্র দুষ্কৃতিকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

ধৃতরা হলেন বিথারির বাসিন্দা মনিরুল সরদার, হাকিমপুরের বাসিন্দা সৌরভ দালাল ও দিয়ারা গ্রামের বাসিন্দা আমিনুল মোল্লা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি রড ও একটি হাতুড়ি। পুলিশি জেরায় তারা ডাকাতি করার পরিকল্পনার কথা স্বীকার করে। ধৃত তিন দুষ্কৃতিকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার পুলিশের, ধৃত ৩ দুষ্কৃতী

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার