১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিগঞ্জ সায়েন্স কলেজ নিয়ে তিনজনকে জেরা পুলিশের

পুবের কলম প্রতিবেদক: বালিগঞ্জ সায়েন্স কলেজ নিয়ে তিনজনকে জেরা করল পুলিশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় কাণ্ড চলছে রাজ্যজুড়ে।

তারপর থেকে নানা ঘটনা সামনে উঠে আসছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও র‌্যাগিংয়ের অভিযোগ তোলেন। তাতে আরও শোরগোল পড়ে যায়। এবার বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে এক ছাত্রকে র‌্যাগিং এবং নিগ্রহের অভিযোগ সংক্রান্ত মামলায় সাফাইকর্মী ও দু’জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ।

এদিকে, মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা টানা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের ছাত্রকে র‌্যাগিং করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার জেরেই এই জিজ্ঞাসাবাদ।
এই নিয়ে অ্যান্টি র‌্যাগিং হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ইস্যুতে নিজের মতামতও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, র‌্যাগিং রুখতে মঙ্গলবার অ্যান্টি র‌্যাগিং হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। কেউ র‌্যাগিংয়ের শিকার হলেই এই হেল্পলাইন নম্বরে ২৪ ঘণ্টা ফোন করা যাবে। হেল্পলাইন নম্বর হল ১৮০০৩৪৫৫৬৭৮। এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে পুলিশ, প্রশাসন। জেলার ‘অ্যান্টি র‌্যাগিং’ কমিটির থেকে রিপোর্ট তলব করা হবে বলেও জানিয়েছে নবান্ন।
এই পরিস্থিতিতে গত ৭ জুলাই বালিগঞ্জ থানায় র‌্যাগিংয়ের অভিযোগ করেন ওই ছাত্র। ঠিক তার পরের দিন এফআইআর করা হয়। ইতিমধ্যেই আলিপুর আদালতে ওই ছাত্রের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ওই ছাত্রের অভিযোগ, গত চার বছর ধরে হস্টেলে র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওই ছাত্রের।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালিগঞ্জ সায়েন্স কলেজ নিয়ে তিনজনকে জেরা পুলিশের

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার