২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ বাজি ও শব্দদূষণ রুখতে কড়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, আইন ভাঙলেই ব্যবস্থার হুঁশিয়ারি

পুবের কলম প্রতিবেদক: দুর্গাপুজোর সময় শব্দদূষণ রোধ করতে বিশেষ নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।  একইভাবে কালীপুজো ও ছটপুজো উপলক্ষে ফের নির্দেশিকা জারি করল পর্ষদ। পর্ষদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট শব্দ মাত্রার উপরে মাইক বাজানো যাবে না।  বাজির ক্ষেত্রেও পরিবেশবান্ধব বাজি ফাটানো যেতে পারে বলে রায় দিয়েছিল আদালত। তাকে মান্যতা দিতে হবে। জোরে মাইক বাজানো নিয়ে প্রতিযোগিতা ঠেকাতে খোলা মঞ্চে সাউন্ড লিমিটার্স বসাতে হবে বলেও জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের কেবল সবুজ আতশবাজি বা পরিবেশবান্ধব বাজি ক্রয়- বিক্রয় বা ব্যবহার করা যেতে পারে। এই নিয়মের লঙ্ঘন হলে প্রশাসন ব্যবস্থা নেবে প্রশাসন।

আরও পড়ুন: বাংলাদেশের উচিত সংযত হওয়া, ভারত পরমাণু শক্তিধর: সেভেন সিস্টার্স নিয়ে পাল্টা হুঁশিয়ারি হিমন্তের

সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দীপাবলী উৎসবে রাত ৮ টা থেকে রাত ১০টা অর্থাৎ দু’ঘণ্টা, ছটপুজোর সময় সন্ধ্যে ছটা থেকে রাত আটটা মানে দু’ঘণ্টা, বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুরুতে রাত্রি ১১.৫৫ থেকে ১২:৩০ অর্থাৎ মোট ৩৫ মিনিটের জন্য এই বাজি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

নিয়ন্ত্রণ পর্ষদের সচিব রাজেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন পুলিশ সুপার, পুলিশ কমিশনার জেলাশাসক ও থানা কর্তৃপক্ষকে চিঠি করেছে পর্ষদ। শব্দদূষণ কমাতে বিশেষ ব্যবস্থাপনার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: Heat wave, শনি থেকে গরমে নাকাল হবে দক্ষিণবঙ্গ

একইসঙ্গে পুজো উদ্যোক্তাদের সাউন্ড লিমিটার্স যন্ত্র ব্যবহার করে মাইকের অতিরিক্ত শব্দ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কোথাও শব্দদূষণ বা পরিবেশ দূষণের ঘটনার ঘটলে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারে তার জন্য বিশেষ টোলফ্রি হেল্পলাইন চালু করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। জানা গিয়েছে, ১৮০০৩৪৫৩৩৯০ বা ০৩৩ ২৩৩৫৩৯১৩ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ বাজি ও শব্দদূষণ রুখতে কড়া দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, আইন ভাঙলেই ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার