১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ বিড়াল খুঁজে দিলে ৫ হাজার টাকা পুরস্কারের পোস্টার পড়লো বারুইপুরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আদরের পুচু নিখোঁজ, সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার,এমনই পোস্টারে ছেয়ে গেল বারুইপুর শহর।আদরের পুচু হুলো বিড়াল।বয়স মাত্র ১ বছর। নিখোঁজ একমাস। পুচুর সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমনই পোস্টার পড়ল বারুইপুরের বিভিন্ন এলাকায়।

তাতে পুচুর বর্ণনাও দেওয়া আছে।পুচুর না দেখা মেলায় বাড়ির আর এক বিড়াল পুচুলির মন খারাপ। খাওয়া দাওয়া লাটে। হতাশায় তাই কাতর গৃহকর্তি শোভাদেবী। বারুইপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহাজান রোডের বাসিন্দা গৃহবধূ শোভা মিত্র। বিড়াল পোষা তাঁর ও তার পরিবারের খুব শখ।আর সেই শখ থেকেই বিড়াল পোষা শুরু করেন শোভাদেবী।

সোমবার তিনি বলেন,এক বছর বয়স আমাদের পুচু বিড়ালের। আমার বাড়িতে দুটি বিড়াল। পুচু নিখোঁজ হওয়ার পর থেকেই পুচুলির মন খারাপ।পুচু আমার জীবন। প্রতিদিন চিংড়ি মাছ ভাত ওর পছন্দ ছিল। আমার কোলে সারাদিন শুয়ে থাকত। পুচু ও পুচলি ছাড়াও বাড়িতে পাড়ার আরো ৫ টি বিড়ালও আসে। তাদেরও দেখাশোনা করি।

আরও পড়ুন: বিড়ালের বিশ্বজয়, লম্বা লেজের জন্য গিনেসে নাম উঠল পাগস্লের

তিনি এও বলেন,আমরা দার্জিলিং গিয়েছিলাম বেড়াতে। বাড়ি ফিরে দেখি পুচু নেই। হতাশ হয়ে পড়ি। এক বছরের বিড়াল কে কী করলো ভেবে পাচ্ছি না। ওর খোঁজ করতেই পোস্টার মেরেছি তাই এলাকায়। তাতে আমার ফোন নম্বরও দিয়েছি। এতেও যদি কাজ না হয় মাইকিং করব বারুইপুরে।আমরা চাই পুচুকে খুঁজে পেতে।আর বিড়াল নিখোঁজের এই পোস্টার রীতিমতো আলচ্য বিষয় হয়ে উঠেছে এখন বারুইপুর।

আরও পড়ুন: তারাবিহ-র নামাযের সময় ইমামের ঘাড়ে বিড়াল

আরও পড়ুন: লেপার্ড ক্যাট ঘিরে চিতার আতঙ্ক! হুলস্থুল কাণ্ড ধূপগুড়িতে
ট্যাগ :
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিখোঁজ বিড়াল খুঁজে দিলে ৫ হাজার টাকা পুরস্কারের পোস্টার পড়লো বারুইপুরে

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার