১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অষ্টম বন্দে ভারতের সূচনা সহ একগুচ্ছ কর্মসূচি, তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন হায়দরাবাদে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী, দেশকে উৎসর্গ করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। সেকেন্দ্রাবাদ স্টেশনে অষ্টম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ রেল স্টেশনের উন্নয়নের জন্য প্রায় ৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভূমিপুজো করবেন তিনি।

আরও পড়ুন: ‘আত্মবিশ্বাসই অসম্ভবকে সম্ভব করে’: বাণিজ্য চুক্তির পরেই ‘বিকশিত ভারত’-এর মন্ত্র শোনালেন প্রধানমন্ত্রী

সেকেন্দ্রাবাদ এবং মাহবুব নগরের মধ্যে ১৪০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ৮৫ কিলোমিটার রেলপথ ডাবলিং লাইন উৎসর্গ করবেন। ১৮৫০ কোটি টাকা মূল্যের প্রায় ১৫০ কিলোমিটারের তিনটি জাতীয় মহাসড়ক প্রকল্পের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও কাজিপেটে ৫২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেল পর্যায়ক্রমিক ওভারহলিং ওয়ার্কশপের ভূমিপুজো করা হবে ওই দিন। এখানেই শেষ নয়, আইআইটি, হায়দরাবাদের ২,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে অনুমোদিত একাডেমিক, গবেষণা ও হোস্টেল ভবনগুলি দেশের উদ্দেশে উৎসর্গ করবেন। পরে প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

আরও পড়ুন: ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অষ্টম বন্দে ভারতের সূচনা সহ একগুচ্ছ কর্মসূচি, তেলেঙ্গানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার