পুবের কলম, ওয়েবডেস্ক: আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের। দুদিনের মধ্যেই হাসপাতাল থেকে হীরাবেনকে ছেড়ে দেওয়ার হতে পারে বলে জানানো হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতর থেকে। বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছেন হীরাবেন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ শারীরিক অবনতি হলে হীরাবেনকে আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রির্সাচ সেন্টারে ভর্তি করা হয়।
খবর পাওয়া মাত্রই বুধবার তড়িঘড়ি আহমেদাবাদে আসেন প্রধানমন্ত্রী। শতায়ু মায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেই মুহূর্তে হাসপাতাল থেকে জানানো হয় ভালো আছেন হীরাবেন। আর কোনও রকম বিবৃতি দেওয়া হয়নি।আরও পড়ুন:
বুধবার রাতে হীরাবেনের শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে আসেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সাংবাদিকদের সামনে হাসপাতালের দেওয়া বিবৃতি তিনি পড়ে বলেন, 'ভালো আছেন হীরাবেন। তাঁর শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আগামী দুদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
বুধবার রাত থেকেই তাকে ওরাল ডায়েট দেওয়া হচ্ছে'। মাকে দেখতে দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রায় একঘণ্টা তিনি মায়ের সঙ্গে ছিলেন সেখানে। সেই সময় হাসপাতালে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।আরও পড়ুন:
হীরাবেন গান্ধীনগরের রায়সা গ্রামে প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন। যখনই প্রধানমন্ত্রী গুজরাত সফরে আসেন তখনই মায়ের সঙ্গে দেখা করতে রায়সা গ্রামে যান তিনি। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান মোদি।